আসছে যশ। আম্ফান থেকে শিক্ষা নিয়ে এবার রীতিমতন ভাবে তৈরি প্রশাসন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে ঘূর্ণি ঝড়ের গতিবেগ কত থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত আজকের বুলেটিনে সেই রকমই কিছু পূর্বাভাস পাওয়া গেল।
২৪শে মে ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
২৫ মে সন্ধ্যেবেলা এই গতিবেগ প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ২৬ তারিখ সকালের দিকে পশ্চিমবঙ্গ- উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণি ঝড়ের গতিবেগ থাকতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত।
২৬ তারিখ ধীরে ধীরে এই ঘুনি ঝড়ের গতিবেগ বাড়বে এবং তা ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং বেড়ে ১১০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত যেতে পারে। ঐদিন সন্ধ্যে বেলা এই ঝড়ের গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবস্থাপনায় তৈরি কলকাতা পুলিশ। ২০টি বিপর্যয় মোকাবিলা দল তৈরি। প্রত্যেক দলে থাকছেন ৫ জন সদস্য। থাকছে অত্যাধুনিক গাছ কাটার মেশিন । কোস্টাল ট্র্যাফিকে সতর্ক করা হয়েছে । জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়াই হবে এই দলের প্রধান কাজ।
