রাজ্যে বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা হলেও শিথিলতা আনলো রাজ্য সরকার। গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন যে খুচরা ব্যবসার ক্ষেত্রে বারোটা থেকে তিনটে পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। এবং সেই দোকানের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে থাকা মদের দোকান। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে এই খুচরো ব্যবসার মধ্যে রয়েছে ফরেন লিকার অফশপ।
কিন্তু সে ক্ষেত্রেও রয়েছে বিশেষ নির্দেশিকা। করোনার প্রথম ঢেঁউ যখন আছড়ে পড়েছিল তখন সম্পূর্ণ লকডাউন এবং ধীরে ধীরে যখন স্বাভাবিক হচ্ছিল তখন মদের দোকান খোলার পরে সেখানে দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। সেই লাইনে ছিল না কোন রকম ভাবেই শারীরিক দূরত্ব। সূত্র মারফত জানা গেছে মদের দোকানে লাইন দেওয়ার ক্ষেত্রে মানতে হবে কভিড প্রটোকল।
মুখ্যমন্ত্রীর এ ঘোষণার পর রীতিমতন ভাবেই কিছুটা হলেও খুশি সূরাপ্রেমীরা। রাজ্যের যখন বিধি-নিষেধ জারি করা হয়েছিল সেই দিনেই মদের দোকানে দীর্ঘ লাইন দেখা যায় সূরা প্রেমীদের। প্রায় সবাই বাড়িতে মদ স্টক করতে ব্যস্ত থাকেন। উল্লেখ্য প্রায় ১৫ দিন পর রাজ্যে আবার খুলল মদের দোকান। সবক্ষেত্রেই মানতে হবে কোভিড প্রটোকল ।
তবে এখনই পাব বা রেস্তোরাঁ খুলছে না।