এতদিন পর্যন্ত স্বাস্থ্যকর্মী, পুলিশ, হাইকোর্টের কর্মচারীরা, এবং রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের কর্মীরা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারতেন।আজ শুক্রবার থেকে ব্যাংক কর্মীরাও স্টাফ স্পেশাল উঠে যাত্রা করে নিজেদের গন্তব্য তে যেতে পারবেন।
এর জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর শিয়ালদা ডিভিশনের কুড়িটি অতিরিক্ত এবং হাওড়া ডিভিশনে ১২থেকে ১৫ টি অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।
করোনার বাড়বাড়ন্তের জন্য রাজ্যে গত ৬ ই মে থেকে লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যই রেল কর্তৃপক্ষ স্টাফ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। ট্রেনে চড়ার জন্য সচিত্র পরিচয় পত্র দেখিয়ে এবং মার্কেটে যাতায়াতের সুযোগ পাবেন তারা।