ছাত্র জীবনের সবচেয়ে বড় দুটি পরীক্ষা হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। অতি মাড়ির জন্য আগে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ পিছিয়েছে। সিবিএসই এবং সি আই এস সি ই দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা আগেই বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিনক্ষণ ঠিক করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেই কমিটি এবার পরীক্ষা বাতিলের সুপারিশ করল এবং সেই সুপারিশ রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরে জমা করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র মারফত জানা গেছে সেই রিপোর্টে বলা হয়েছে এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তবে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারি নেবে। যদি সে ক্ষেত্রে পরীক্ষা বাতিল হয় তাহলে কীভাবে মূল্যায়ন হবে তাও ওই রিপোর্টে বলা হয়েছে। সূত্র অনুযায়ী জানা গেছে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে হোম এসাইনমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন করা যেতে পারে, ল্যাবরেটরি ভিত্তিক বিষয়গুলির ক্ষেত্রে ৩০ নম্বর এবং নন ল্যাবরেটরি বিষয়গুলির ক্ষেত্রে কুড়ি নম্বর প্রজেক্টে ছাত্রছাত্রীরা পেতে পারে। জানা গিয়েছে ইতিমধ্যেই সংসদের কাছে স্কুলের মাধ্যমে সেই নম্বর জমা পড়েছে। মূল্যায়নের ক্ষেত্রে পুরো নম্বরগুলোকেই গুরুত্ব দেওয়া হোক এমনই চাইছে কমিটি।
মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা অথবা সারা বছরের পরীক্ষা গুলির গড় নম্বর এবং সেইসঙ্গে ১০ নম্বরের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের গুরুত্ব দেওয়া যেতে পারে তেমনি প্রস্তাব করেছে কমিটি।
তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু রাজ্য সরকার নেবে তাই রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রী তাদের অভিভাবকগণ।