গত বছর থেকেই করোনার কবলে সারাদেশ। গত বছর থেকে এই বছর অভাব দেখা দিয়েছে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের। সেই প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের অভাব মেটাতে কেন্দ্রের তরফ থেকে চালু করা হলো কোভিড ১৯ প্রথম সারির কর্মীদের জন্য কাস্টমাইজড ক্র্যাশ কোর্স । এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে।
নার্সিং সংক্রান্ত সাধারণ কাজ, হোম কেয়ার, ক্রিটিক্যাল কেয়ারে সহায়তা, নমুনা সংগ্রহ, মেডিকেল টেকনিশিয়ান এবং চিকিৎসার কাজে ব্যবহৃত নতুন নতুন সরঞ্জামের ব্যবহার পদ্ধতি এই ছটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৬ টি রাজ্যে ১১১ টি প্রশিক্ষণ কেন্দ্রে এক লক্ষ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রশিক্ষণ তিন মাসের মধ্যেই শেষ হবে।