দৌড় থামলো তার। চলে গেলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। মাসখানেক করোনাভাইরাস এর সঙ্গে লড়েছিলেন তিনি। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ চন্ডিগড় এর একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৯১ বছর। কিছুদিন আগেই তার স্ত্রী করোনায় প্রয়াতঃ হয়েছিলেন। মিলখা সিংয়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।
সূত্র মারফত জানা যায় তার শরীরের অক্সিজেনের মাত্রা কমতে থাকে। তার সঙ্গে জ্বর ছিল। ৪০০ মিটারে ১৯৬০ সালে রোম অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করে ছিলেন মিলখা সিং। এছাড়া তিনি চারবারের এশিয়ান গেমসে সোনা পান এবং কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন হন । তিনি ১৯৫৯ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন ।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মিলখা সিং এর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন ।
