মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা করোনা পরিস্থিতির জন্য বাতিল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানান মূল্যায়ন কিভাবে হবে তা কিছুদিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দেবেন। আজ এক যৌথ সাংবাদিক সম্মেলন করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর মূল্যায়ন কিভাবে হবে তা জানালেন।

মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর অ্যন্তরীণ মূল্যায়নের ওপর নির্ভর করে মূল্যায়ন করা হবে ।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে ৪০% নম্বরের ওয়েটেজ, তার সাথে ২০২০ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় থিওরিতে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে ৬০% নম্বরের ওয়েটেজ এবং তার সাথে দ্বাদশ শ্রেণীর প্রাক্টিক্যাল / প্রজেক্ট এর নম্বর যুক্ত করে মূল্যায়ন করা হবে।
তবে পরীক্ষার মূল্যায়নে যদি কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হন তাহলে আগামী দিনে তিনি অফলাইন পরীক্ষায় বসতে পারবেন, এবং সে ক্ষেত্রে অফলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বর গ্রাহ্য করা হবে।

উল্লেখ্য করণা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঠিক হলেও পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল হয়। বাতিল হওয়ার পর সবচেয়ে বড় সমস্যা যেটা এসে দাঁড়ায় তাহলে কিভাবে হবে এই দুটি পরীক্ষার মূল্যায়ন। শেষ পর্যন্ত মূল্যায়নের বিষয়টি সংসদের পক্ষ থেকে ঘোষণার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।