পূর্ব রেলের আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুমিত সরকার ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে অ্যাডভান্সড নার্স কলিং সিস্টেমের সূচনা করলেন। কোভিড-১৯ অতিমারীর প্রেক্ষিতে ভাইরাসের দ্রুত সংক্রমণ আটকানোর ক্ষেত্রে নার্স এবং রোগীদের মধ্যে সংযোগ রক্ষার প্রয়োজনে অ্যাডভান্সড নার্স কলিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং চিকিৎসারত কর্মীদের মধ্যে উন্নত বৈদ্যুতিন ব্যবস্থাপনার সাহায্যে যোগাযোগ গড়ে উঠবে। স্বাস্থ্যকর্মীরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবা রোগীকে দিতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিশ্চিত করা হল।

অ্যাডভান্সড নার্স কলিং সিস্টেমের মূল বৈশিষ্ট্যগুলি হল :

১. কোভিড-১৯ ভাইরাস-সহ অন্যান্য সংক্রমিত ব্যাধির সংক্রমণ হ্রাস পাবে

২. নার্স বা সেবিকা এবং ওয়ার্ডে থাকা রোগীদের মধ্যে সাবলীল যোগাযোগ গড়ে উঠবে

৩. সেবিকা এবং রোগীরা কাছাকাছি না এসেও কথা বলতে পারবেন

৪. সেবিকার সঙ্গে দ্রুত সংযোগ সৃষ্টি করা যাবে

৫. দ্রুত যোগাযোগের ফলে রোগী এবং হাসপাতালের চিকিৎসা কর্মীদের মধ্যে থাকা বিভিন্ন সমস্যাও দূর হবে

৬. হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে সহজে নজর রাখতে পারবেন

৭. হাসপাতালে কত শয্যা রয়েছে সে বিষয়েও সর্বশেষ তথ্য জানা যাবে