এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে ৩১ শে জুলাই এর মধ্যে। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিশেষ করে পরিযায়ী শ্রমিক দের কথা ভেবেই এই নির্দেশিকা। করোনার প্রথম ঢেউয়ের সময় পরিযায়ী শ্রমিকরা ভাবে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়েছিলেন সেই সমস্যাকে ঘোচানোর জন্য এই ব্যবস্থা। এর ফলে পরিযায়ী শ্রমিকরা দেশের যেকোন জায়গায় থাকুক না কেন তারা সেখান থেকে নিজেদের খাতের রেশন তুলতে পারবেন।
সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রকে বলা হয় ১ শে জুলাই এর মধ্যে একটি পোর্টাল প্রস্তুত করতে, যেখানে বিশেষ করে অসংগঠিত এবং পরিযায়ী শ্রমিক দের তথ্য নথিভুক্ত করা যায়।
দিল্লি , অসম এবং পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে এক দেশ এক রেশন কার্ডের প্রকল্প চালু হয়েছে। সুপ্রিম কোর্ট কিছুদিন আগে এই নিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দেন। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করা নিয়েও সম্মতি জানান।