মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানে খাওয়া যাও খাওয়া-দাওয়া এবং চিকিৎসার সময় পেতে বিভিন্ন সমস্যা হয় একথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যে দুটি ক্যান্সার হাসপাতাল হবে।
কলকাতার এসএসকেএম এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল এর সাথে যৌথ উদ্যোগে এই দুটি ক্যান্সার হাসপাতাল রাজ্যে হতে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের ২৫% রোগীর চিকিৎসা করানোর জন্য টাটা মেমোরিয়াল এ যান। সেখানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে অনেক কিছুতেই সমস্যার সম্মুখীন হতে হয় রোগীদের। এখানে হাসপাতাল তৈরির ফলে কাউকে বাইরে যেতে হবে না। এখানেই তারা সব চিকিৎসা করাতে পারবেন।
স্বাস্থ্য ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা রীতিমতন ভাবে সাড়া ফেলে দিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে এই ধরনের পদক্ষেপ হলে রাজ্যের মানুষ বেশ অনেকটাই সুবিধা পাবে।
মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল একটি সরকারি হাসপাতাল সেখানে চিকিৎসার খরচ একদমই কম পড়ে। তাই এর সুনাম রয়েছে বেশ অনেকটাই।