আগামী সাত দিনের মধ্যে নম্বরসহ মেধাতালিকা প্রকাশ করার শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যারা ইন্টারভিউতে বুঝতে পারবেন না তাদেরও নম্বরসহ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের নির্দেশ না মেনে কেন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হলো না? এইরকম একাধিক প্রশ্ন করেন বিচারপতি।
২০৯ সালে নির্দেশ ছিল যে এসএসসির চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু কমিশনের পক্ষ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়নি পরবর্তী সময়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ঠিকঠাক মতন স্বচ্ছতা নেই এই অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করেন কিছু আবেদনকারী। অভিযোগ ছিল তালিকাতে নম্বর উল্লেখ ছিল না এর ফলে কম নম্বর পাওয়া অনেকের নাম তালিকা তে রয়েছে। দাবি ছিল এই তালিকা বাতিল করে নম্বর উল্লেখ করে আবার তালিকা প্রকাশ করা হোক। এই প্রকাশিত তালিকার ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে।
বিচারপতি ৭ দিনের মধ্যে নম্বর সহ নতুনভাবে নিয়োগের যে তালিকা প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দেন। এবং যে স্থগিতাদেশ জারি করা হয়েছে তা প্রত্যাহার করা হবে তারপরেই।