শুভাবরি ওয়েব ডেস্ক, ২ জুলাই, কলকাতা: আজ কলকাতা প্রেসক্লাবে ‘মেডিকেল সার্ভিস সেন্টার’এর এক সাংবাদিক সম্মেলনে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কাফিল খান, ডঃ তরুণ মন্ডল,
বিপ্লব চন্দ প্রমূখ তাদের সংগঠনের কর্মকাণ্ড ব্যাখ্যা করেন। এই সংগঠন মাত্র এক মাস আগে কাজ শুরু করে পশ্চিমবঙ্গের দুটি জেলা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রায় ১৬ টি শিবিরে ২১৩৫ জন মানুষকে চিকিৎসা দিয়েছেন বলে দাবি। পাশাপাশি তারা দাবি করে যে দশটি আলাদা ক্যাম্প তৈরি করে সেখানে দুই হাজারের বেশি মানুষকে চারদিন ধরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আগামী ৪ জুলাই দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতে একটি মেডিকেল ক্যাম্প হবে, যেখানে কাফিল খানও থাকবেন।
এই সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য রাখতে গিয়ে ডক্টর কাফিল খান বলেন, দেশের মানুষ মারা যাচ্ছে করোণাতে আর প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী দেশের গণতন্ত্র ধ্বংসের কাজে লেগে আছেন। তিনি আশা করেন খুব শীগ্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার পদ হারাবেন। তিনি দাবি করেন

কভিডের তৃতীয় স্তরের প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কারণ এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম অনেকগুলো ওয়েব আসবে। কিন্তু আমাদের কভিডকে নিয়েই চলতে হবে, ভয় পেলে চলবে না। তবে প্রত্যেকটি মানুষকে ভ্যাক্সিনেটেড হতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ । কভিড পরিস্থিতি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আসল চিত্রটা দেখিয়ে দিল।
সরকার ৩৪ কোটি মানুষের টিকাকরণ হয়েছে বলে দাবি করলেও কফিন খান বলেন এই জনসংখ্যার সম্পূর্ণ ভ্যাক্সিন হয়েছে কিনা সন্দেহ রয়েছে। তিনি বলেন দুটি ভ্যাকসিন এর মাঝখানে যে ৮৪ দিন সময় রাখা হয়েছে সেটিও তার কাছে হাস্যকর বলে মনে হয়েছে।

নভেম্বরের মধ্যে তিনি আশা করেন পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে টিকাকরণ এর কাজ সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিসেবা সম্বন্ধে তিনি বলেন, এই রাজ্যে স্বাস্থ্য পরিসেবা শহর কেন্দ্রিক রয়েছে। কিন্তু জেলাগুলোতে মানুষকে অনেক দূর দূর গিয়ে হসপিটাল থেকে স্বাস্থ্যপরিসেবা নিতে হচ্ছে।