ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যকে রীতিমতন ভাবেই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের এই বিষয়ে ভূমিকাতে খুব একটা খুশি নয় কলকাতা হাইকোর্ট।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং তার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সমস্ত ভার নিতে হবে রাজ্য সরকারকে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককে বিনামূল্যে রেশন দিতে হবে। আদালত আরও নির্দেশ দেয় পুলিশ কে প্রত্যেক মামলা রুজু করতে হবে। যদি কারো রেশন কার্ড হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে যেন সাহায্য করা হয়।

ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখার জন্য গত ২৪জুন মানবাধিকার কমিশনের সদস্যরা রাজ্যে আসেন। রাজ্যের ১৬৮ জায়গায় তারা ঘুরে দেখেন। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে পুলিশের তরফ থেকে কোনো ভাবেই সাহায্য করা হচ্ছে না এ ছাড়া বহু অভিযোগ জমা পড়েছে তা এত কম সময়ে কোনভাবেই নিষ্পত্তি করা সম্ভব নয়। কমিশনের তরফ থেকে অন্য প্রান্তের কি পরিচিতি রয়েছে তা খতিয়ে দেখার জন্য সময় চাওয়া হয় । সূত্রের দাবি আগামী ১৩ ই জুলাই পর্যন্ত রাজ্যের অন্যান্য প্রান্তে যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে এবং তারপরেই রিপোর্ট দেবে কমিশন।