কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল। ৪৩ জন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাতজন আগে রাষ্ট্রমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী ছিলেন, পদোন্নতি হয়েছে তাদের। পূর্ণ মন্ত্রী হলেন নতুন করে আটজন। রয়েছে নতুন মুখ।
বাংলা থেকে চারজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। ৪ সাংসদ নিশীথ প্রামানিক পেলেন ক্রীড়া যুব বিষয়ক ইত্যাদি। শান্তনু ঠাকুর বন্দর জাহাজ চলাচল জলপথ। জন বার্লা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সুভাষ সরকার।
নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মানসুখ মান্ডব্য দায়িত্বভার গ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব থেকে বাদ পড়লেন হর্ষ বর্ধন।
অন্যদিকে ক্রীড়া ও তথ্য-সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব ভার পেলেন অনুরাগ ঠাকুর। শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন ধর্মেন্দ্র প্রধান। রেল মন্ত্রকের পেলেন ওড়িশার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। পীযূষ গোয়েল হলেন বনমন্ত্রী।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিলেন স্মৃতি ইরানি।
নতুন মন্ত্রিসভার মোট সদস্য হলেন ৭৭ জন। প্রথমদিকে এই সংখ্যাটি ছিল ৫৩। বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীর পদত্যাগ এবং বিভিন্ন কারণ তার সাথে নতুন করে ৪৩ জন শপথ নেওয়ায় এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা আরো বাড়লো।
বিভিন্ন দক্ষতার দিক বজায় রেখে এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে এমনই বিজেপি সূত্রের দাবি।