শুভাবরি ওয়েব ডেস্ক, ২১ জুলাই, কলকাতা: প্রতি বছরের মতো এ বছরও বিজয়গড় তিন নম্বর ওয়ার্ড তৃণমূল সর্মথকরা আয়োজন করেছিল “একুশের শহীদ তর্পণ” ।
বিনম্র শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করার জন্য মূল উদ্যোগী হয়ে ওঠে বাবুসোনা, সান্টু, টুবাই, দেবাশীষ দত্ত এমন সব তরতাজা যুবকেরা, যারা এই এলাকার প্রাণপুরুষ মেয়র পরিষদ দেবব্রত মজুমদারের সমাজসেবায় অনুপ্রাণিত। তবে এবারের একুশে শহীদ তর্পণ ভিন্ন মাত্রা পেল এই কারণে যে বিজয়গড়ের ঘরের ছেলে, একান্ত আপন, দেবব্রত মজুমদার এবার যাদবপুরের বিধায়ক। সমস্ত ব্যস্ততার মাঝেও দেবব্রত মজুমদার, এলাকার প্রিয় নাম যার মলয়দা, তার ঘরের কাছেই “শহীদ স্মৃতি তর্পণে” হাজির হয়েছেন।
শহীদ স্মৃতিতে মাল্যদান, পতাকা উত্তোলন এবং শহীদ স্মরণ এর মাধ্যমে সম্পন্ন হল আজকের কর্মযজ্ঞ।