মেট্রো যাত্রীদের সুবিধার্থে আগামী সোমবার (২৬ জুলাই) থেকে আপ ও ডাউন মিলিয়ে আরও ১২টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর ফলে সোম থেকে শুক্র ২০৮টি’র পরিবর্তে ২২০টি মেট্রো চলবে ।
২২০টি’র মধ্যে আপ ডাউন মিলিয়ে ১৫০ টি মেট্রোরেল চলবে দক্ষিণেশ্বর- কবি সুভাষের মধ্যে।সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে ৬মিনিট অন্তর মেট্রো চলবে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবিসুভাষের মধ্যে প্রথম ট্রেন পরিষেবা চালু হবে সকাল ৮-টার পরিবর্তে ৭.৩০ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৭.৪৮ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৮টায় ।
শনিবার প্রয়োজনীয় কর্মীদের জন্য রক্ষাণাবেক্ষণ বিশেষ পরিষেবায় আপ ও ডাউন মিলিয়ে মোট ১০৪টি ট্রেন চলবে । কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে সকাল ৮-টা থেকে বেলা সাড়ে ১১-টা পর্যন্ত প্রথম দফায় এই ট্রেন চলবে । বেলা সাড়ে তিনটে থেকে রাত ৭.৩০ মিনিট পর্যন্ত পরবর্তী পর্যায়ে এই ট্রেন চলবে । রবিবার সম্পূর্ণ ভাবে পরিষেবা বন্ধ থাকবে । ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ক্ষেত্রে কোন পরিবর্তন করা হয়নি । কোন টোকেন টিকিট দেওয়া হবে না ।
Breaking
City
Covid19
Current Issue
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Services
Transport
Westbengal
পশ্চিমবঙ্গ
২৬ জুলাই থেকে আরও অতিরিক্ত ১২টি মেট্রো চলবে
