শুভাবরি ওয়েব ডেস্ক, ২৫ জুলাই, কলকাতা: ‘দু’বছরের প্রভিশনাল পিরিয়ড শেষ হলেই এস এল এস টি শিক্ষক-শিক্ষিকাদের জেনারেল ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক’– এমনই আবেদন শিক্ষামন্ত্রীর কাছে জানালো প্রগ্রেসিভ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
তারা দাবি তোলেন, আগে এসএসসি নেওয়া হতো “আর এল এস টি” নিয়ম অনুযায়ী। সেখানে আবেদনকারী তার পছন্দ মতন জোনে পরীক্ষায় বসতে পারতেন এবং চাকরির সুযোগ পেতেন নিকটবর্তী এলাকায়। কিন্তু ২০১৬ সালের এসএসসিতে এস এল এস টি নিয়ম অনুযায়ী যে পরীক্ষা নেওয়া হয়েছিল, যেখানে কোন কোন প্রার্থীর চাকরি হয়েছে বহুদূর জেলায়। তাই এস এল এস টি পদ্ধতির মাধ্যমে যারা নিযুক্ত হয়েছেন তাদের দু’বছর প্রভিশনাল পিরিয়ড শেষ হলেই যাতে জেনারেল ট্রান্সফারের সুযোগ পায় সেই দাবি তোলেন সংগঠন। তারা আরো জানান, সম্প্রতি অনলাইন নিউজ ওয়াল্ড ট্রান্সফার চালু হয়েছে। সেখানে এস এল এস টি এর মাধ্যমে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা অ্যাপয়েন্টমেন্ট পাবার চার-পাঁচ মাসের মধ্যেই মিউচুয়াল ট্রান্সফারে এর সুযোগ পেয়েছেন। তারা দাবি তোলেন, কমপক্ষে ৪০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাকে দূরত্ব, প্রতিবন্ধকতা, অভিজ্ঞতা এবং বিশেষ অসুবিধার ভিত্তিতে জেনারেল ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক। এই মর্মে সংগঠনের পক্ষ থেকে মেইল যোগে একটি চিঠি শিক্ষামন্ত্রীকে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ মাহবুব মন্ডল, বৃন্দাবন ঘোষ, অনুরাগ কর এবং সজল কুমার দে বলেছেন, করোনা পরিস্থিতির জন্য তাদের এই চিঠি হাতে দেওয়া হয়নি, তারা সকলে ই-মেইলের মাধ্যমে এই চিঠি শিক্ষা মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর সেক্রেটারিকে পাঠিয়েছেন।