রাজ্যের ক্ষেত্রে করোনা বিধিনিষেধের সময়সীমা বাড়লো ১৫ ই আগস্ট পর্যন্ত। এতদিন পর্যন্ত যে বিধি নিষেধ ছিল সেই বিধি-নিষেধ বহাল রইল নতুন নির্দেশিকা। শুধুমাত্র পরিবর্তন হয়েছে সরকারি ইনডোর অনুষ্ঠানে। নির্দেশিকায় বলা হয়েছে সরকারি ইনডোর অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০% বসার জায়গা নিয়ে অনুষ্ঠান করা যাবে। ওই নির্দেশিকায় বিশেষভাবে বলা রয়েছে রাত ন’টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনভাবেই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবেনা।
প্রসঙ্গত সাধারণ মানুষের একটি আশা ছিল যে জনসাধারণের জন্য লোকাল ট্রেন চালু হতে পারে। তবে এখনই লোকাল ট্রেন চালু হচ্ছে না।
কলকাতা মেট্রোরেল সোম থেকে শুক্র জনসাধারণের জন্য ৫০% যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়ে আপাতত চলছে। এক সূত্রের দাবি রাজ্যে করোনা পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হয়েছে। তবে দৈনিক সংক্রমণের সংখ্যা ওঠানামা করছে। এখনই যদি লোকাল ট্রেন চালু হয় তাহলে এই সংক্রমণ আরো বেড়ে যাবার একটা সম্ভাবনা দেখা দিতে পারে।
রেলের সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য যখনই চাইবে লোকাল ট্রেন তখনই চলবে।
তাই আপাতত ১৫ আগস্ট পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হলো।
Administrative
Breaking
Covid19
Current Issue
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Services
Westbengal
পশ্চিমবঙ্গ
বিধি-নিষেধের মেয়াদ বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত
