এক বছরের বেশি সময় ধরে রাজ্যে স্কুল-কলেজ বন্ধ। কবে স্কুল কলেজ খুলবে তা নিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বেশ চিন্তিত । তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও আশার আলো জাগিয়েছেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মনে। পুজোর ছুটি শেষ হওয়ার পর স্কুল খোলার একটি চিন্তাভাবনা চলছে এ কথা আজ সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী আরো জানান পরিস্থিতির ওপর বিবেচনা করেই পুজোর পর আস্তে আস্তে কিভাবে স্কুল খোলা যায় তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। অল্টারনেটিভ দিনে ক্লাস করানো হতে পারে।
উল্লেখ্য করোনার প্রভাব এর কারণে এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়েছিল। নতুন মূল্যায়নের নিয়ম অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হয়। পুজোর পরে কোন কোন শ্রেণী ক্লাস প্রথম শুরু হবে তা নিয়েও এখনো কোনো স্পষ্ট কিছু জানা যায়নি।
Administrative
Breaking
Covid19
Current Issue
Education
feature story
News
People
Public Interest
State
Westbengal
পশ্চিমবঙ্গ
পুজোর ছুটির পর স্কুল- কলেজ খোলার ভাবনা রাজ্যে
