তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আবার চালু হল দুয়ারে সরকার ক্যাম্প। এখনো পর্যন্ত ৯০০ ক্যাম্প চলছে এবং সবমিলিয়ে ২২ হাজারের বেশি ক্যাম্প হবে এই দুয়ারে সরকারের। বুধবার এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন এখনো পর্যন্ত ৪৬ লাখ আবেদন পত্র জমা পড়েছে তবে সেই আবেদন পত্রের মধ্যে সবচেয়ে বেশি হল নতুন প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ।
তিনি আরো বলেন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই দুয়ারে ক্যাম্প চলবে। আবার চালু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে মানুষ ভিড় করছেন। মুখ্যমন্ত্রীর আবেদন বেশি ভিড় না করে ধীরে ধীরে যাতে এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদন পত্র এবং প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নেন। তিনি এও বলেন যদি সেরকম দরকার হয় তাহলে আরো দিন বাড়িয়ে দেওয়া যাবে। তিনি বলেন এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পে তিন দিনে ৩০ লক্ষ আবেদন জমা পড়েছে।