মেট্রো ডেয়ারি, মাদার ডেয়ারি এরপর বাংলার নিজস্ব দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু হবে। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। যার নাম দেওয়া হবে বাংলা ডিয়ারি।
তবে কবে থেকে এই নতুন সংস্থা চালু হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। বিশেষজ্ঞদের একাংশের মত ডেয়ারি শিল্পকে বাংলায় আরো ভালো করে চাঙ্গা করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান বাংলার নিজস্ব ডিয়ারি সংস্থা হবে। এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই ধিরে ধিরে চালু হবে বাংলা ডেয়ারি।
বাণিজ্যিক মহলের দাবি এর ফলে অন্যের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে এবং নিজস্ব উৎপাদিত পণ্য রাজ্যের মানুষ খুব সহজেই পেয়ে যাবেন।
Administrative
Breaking
feature story
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
চালু হবে বাংলা ডেয়ারি; ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
