শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে ছোটবেলা থেকেই আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলের কাছ থেকে পেয়েছেন প্রত্যাখ্যান। কিন্তু নিজের জেদ এবং ভবিষ্যতে কিছু করে দেখানোর একটা অদম্য ইচ্ছে ছিল বলেই আজ তার জীবন নিয়ে ডকুমেন্টারি ছবি তৈরি হয়েছে। ছবির নাম আত্মনির্ভর ভারত। গল্পের নায়ক যুবরাজ আনন্দ রাও ঠাকরে । বিকৃত পা নিয়ে শৈশব সংগ্রাম তারপর অসাধারণ কষ্টের মধ্যে দিয়ে জীবন ধারণ এবং সেখান থেকেই তার ছবি আঁকা এবং শিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু এই সমস্ত ঘটনাকে তুলে ধরলেন প্রডিউসার ডক্টর রাজীব পাল। ৪৫ মিনিটের এই গল্পে যুবরাজের ছোট থেকে বড় সমস্ত জীবন তুলে ধরেছেন রাজীব পাল।
এক সাংবাদিক সম্মেলনে প্রডিউসার ডক্টর রাজীব পাল জানান ৭৫ শতাংশ প্রতিবন্ধকতার শিকার যুবরাজ। এই সমস্ত মানুষের পরিবার এবং আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এর দরকার যে ভবিষ্যতের পথে চলার জন্য তাদের সাহায্য করা। তাদের পাশে থাকা। রাজীব পাল জানান আপাতত এই ছবি মুক্তি পাবে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে তারপর ধীরে ধীরে অনলাইন এবং অফলাইন সমস্ত প্লাটফর্মে দেখা যাবে এই ছবি। এই ছবির শুটিং হয়েছে ইন্দোর, কলকাতা, মহারাষ্ট্রে।
ছবির মূল নায়ক যুবরাজ যিনি নিজেই এই ছবিতে অভিনয় করেছেন তিনি জানান ছোটবেলা থেকেই ভাবতাম বড় হয়ে কিছু করতে হবে। আমি শূন্য থেকে শুরু করেছি অনেক জায়গায় প্রত্যাক্ষিত হয়েছি। আমি আমার গ্রামে একটি মসলা তৈরীর কারখানা খুলেছি সেখানে পঞ্চাশের বেশি মানুষ কাজ করছেন। আগামী দিনে আরো বেশি বেশি করে কিভাবে কর্মসংস্থান করা যায় তা আমার এখন মূল লক্ষ্য। আমি সবাইকেই বলতে চাই নিজের ইচ্ছা যদি ঠিক থাকে তাহলে ভবিষ্যতে বড় কিছু করা যাবে।
সাংবাদিক সম্মেলনে আত্মনির্ভর ভারত ছবির ট্রেলার রিলিজ করেন প্রডিউসার।

গল্পের পরিচালক এবং লেখক শুভেন্দু দাস। তিনি বর্তমান সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে খুব উদ্বিগ্ন রয়েছেন। চলচ্চিত্রের প্রতি বিশেষ আকর্ষণ হিসেবে তিনি তার নিজের পেশা হিসাবে পরিচালক এবং লেখক হিসেবে বেছে নিয়েছেন। সেই বাস্তব সমস্যাকে তুলে ধরে আত্মনির্ভর ভারত ছবিটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু বাবু। মিথ্যা প্রেম , ভাই , কিশোর কাহিনী, অপরিচিত এবং বহু স্বল্প দৈর্ঘ্যের  ছবি তিনি পরিচালনা করেছেন। তার তৈরি ফিচার ফিল্ম ফুটো মেক্সিকো ইন্টার্নেশনাল ফিলম ফেস্টিভাল ২০১৭ সালে সেরা ফিল্মএর পুরস্কার জিতে নিয়েছে। তিনি সংখ্যালঘুদের নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন যেখানে দেখানো হয়েছে সরকারি সুযোগ-সুবিধা থেকে কিভাবে তারা বঞ্চিত হয়েছেন।  প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে তিনি আরও একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন। এই সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বাবু  বলেন আগামী দিনে জীবনমুখী এবং বাস্তববাদী আরো ছবি নিয়ে  তিনি কাজ করতে চান। এবং এই আত্মনির্ভর ভারত ছবিটি দর্শকদের মনে অবশ্যই কাটবে তা নিয়ে আশাবাদী ছবির পরিচালক।