খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ১০০ দিনের কাজ এবং সরকারি বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত তার সাথে বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং তার নিষ্পত্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার প্রকল্প চালু করেন।
তৃতীয়বারের জন্য সরকার গঠন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুয়ারে সরকার ক্যাম্পের কথা ঘোষণা করেন। গত ১৬ ই আগস্ট থেকে এই ক্যাম্প রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়। সম্প্রতি এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছাস প্রকাশ করে বলেছেন ১৬ ই আগস্ট থেকে যে দুয়ারে সরকার কেন চলছে এখনো পর্যন্ত সেই ক্যাম্পে মোট তিন কোটি মানুষ এসেছেন এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়েছেন। তিনি টুইট বার্তায় আরো বলেন এই দুয়ারে সরকার ক্যাম্পকে সফলভাবে পরিচালনা এবং সফল করতে রাজ্য সরকারের সমস্ত কর্মী আধিকারিকদের তিনি শুভেচ্ছা জানান এবং রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান যে তারা এই ক্যাম্পে এসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিচ্ছেন।