কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয়বরাদ্দ দপ্তর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজ্যগুলিকে অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে পঞ্চম মাসিক কিস্তিবাবদ অনুদান হিসেবে ৯,৮৭১ কোটি টাকা মিটিয়ে দিয়েছে। ষষ্ঠ কিস্তিতে প্রাপ্য মেটানোর পর চলতি অর্থবর্ষে রাজ্যগুলিকে অধিক খরচ হওয়ার দরুণ ঘাটতি মেটাতে অনুদান হিসেবে মোট ৫৯,২২৬ কোটি টাকা দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে রাজ্যগুলিকে অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে অনুদান-বাবদ প্রদেয় অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে।
সংবিধানের ২৭৫ নং ধারার আওতায় রাজ্যগুলিকে অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে অনুদান দেওয়ার সংস্থান রয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী মাসিক কিস্তিতে রাজ্যগুলিকে রাজস্ব ঘাটতি মেটাতে এই অনুদান দেওয়া হয়। কমিশন, ২০২১-২২ অর্থবর্ষে ১৭টি রাজ্যকে অনুদান দেওয়ার সুপারিশ করে।
রাজ্যগুলির রাজস্ব ও ব্যয়ের পরিমাণের মধ্যে ফারাক নিরূপণ করে কমিশন অনুদানের পরিমাণের বিষয়টি রাজ্যভিত্তিক স্থির করে থাকে।
পঞ্চদশ অর্থ কমিশন অধিক খরচ হওয়ার দরুণ ১৭টি রাজ্যকে রাজস্ব ঘাটতি মেটাতে ২০২১-২২ অর্থবর্ষে মোট ১ লক্ষ ১৮ হাজার ৪৫২ কোটি টাকা অনুদানের সুপারিশ জানায়। এর মধ্যে এখনও পর্যন্ত ওই ১৭টি রাজ্যকে মোট অনুদানের ৫০ শতাংশ বা ৫৯,২২৬ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।
অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি-বাবদ অনুদান মেটানোর ক্ষেত্রে অর্থ কমিশন যে ১৭টি রাজ্যের নাম সুপারিশ করে তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সেপ্টেম্বর মাসে রাজস্ব ঘাটতি-বাবদ অনুদান হিসেবে ষষ্ঠ কিস্তিতে পশ্চিমবঙ্গকে ১,৪৬৭ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর ফলে, ২০২১-২২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে রাজস্ব ঘাটতি-বাবদ মোট প্রদেয় অনুদানের পরিমাণ ৮,৮০৩ কোটি ৫০ লক্ষ টাকা।
