আমরা খাওয়া-দাওয়ার পর হজমের এবং মুখ শুদ্ধি হিসাবে হাজমোলা খাই। এতদিন পর্যন্ত এই হাজমোলা মোট ছটি স্বাদের হজমের ট্যাবলেট আমরা পেতাম।
এবার থেকে আরেকটি নতুন স্বাদের ট্যাবলেট সংযোজিত হলো। লেবু এবং চটপটা দুটি একসঙ্গে মিশে নতুন স্বাদের ট্যাবলেট বাজারে আসতে চলেছে যার নাম হাজমোলা লিমকোলা ( Hajmola LimCola) ।
আজ এক সাংবাদিক সম্মেলনে হাজমোলার এই নতুন স্বাদের হজমের ট্যাবলেটটি উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ডাবর ইন্ডিয়া লিমিটেড হেলথকেয়ার ওটিসি এবং ডাইজেস্টিভ এর ক্যাটেগরি হেড অমিত গর্গ। তিনি বলেন বিভিন্ন জায়গা থেকে আমরা সমীক্ষা করে জানতে পেরেছি ভারতের গ্রাহকরা লেমন ফ্লেভার এবং তারসাথে চটপটা এই দুটি মিশিয়ে খেতে খুব ভালোবাসে। এছাড়াও দেখা গেছে লেমন ফ্লেভার এর কোল্ড্রিংসের সাথে চটপটা মিশিয়ে খাবার একটা প্রবণতা রয়েছে অনেকের মধ্যে। সেই কারণের জন্যই লেমন এবং তার সাথে চটপটা স্বাদ মিশিয়ে নতুন হজমের ট্যাবলেট লিমকোলা আমরা বাজারে নিয়ে এসেছি।
এই নতুন স্বাদের ট্যাবলেট পাওয়া যাবে এক টাকার ছোট প্যাকেট এবং তার সাথে ১২০টি ট্যাবলেট এর বোতল এই দু রকম ভাবে।
নতুন এই স্বাদের হাজমোলা কে মানুষের মধ্যে পরিচিত করার জন্য বিভিন্নভাবে স্যাম্পল টেস্ট করানো হচ্ছে। আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই এটি বাজারজাত করা যাবে। সংস্থার তরফ থেকে এ কথা জানানো হয়।
বর্তমানে হাজমোলা রেগুলার, পুদিনা , চ্যাটকোলা, আনার দানা , ইমলি , চটপটি হিং এই ছটি স্বাদের ট্যাবলেট বর্তমান ছিল, এবার থেকে তার সাথে নতুন লিম কোলা সংযোজিত হলো।
এই নতুন স্বাদের হাজমোলা আগের সমস্ত স্বাদের হাজমোলা মত মানুষের মনে জায়গা করে নেবে এই নিয়ে সম্পূর্ণ আশাবাদী সংস্থার কর্তৃপক্ষ।