আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তৃণমূলের তরফ থেকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে জয় নিশ্চিত একথা দাবি করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তার সমর্থনে বিভিন্ন জায়গায় চলছে জনসভা । এবার তার সমর্থনে সংগীত শিল্পী জুনেদ খান গান গেয়েছেন। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জয় হিন্দ জয় বাংলার টিম জয় বাংলার তরফ থেকে এই গানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘ছিলাম আছি থাকব ভবানীপুর জুড়ে’ এই শীর্ষক গানে ভোটারদের ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে জয়যুক্ত করার আবেদন জানান সংগীতশিল্পী। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ শুভাশীষ চক্রবর্তী, শেখ শাহজাহান, আসিফ ভাই, পাপ্পু , হাসান আলী, সদির আলী।