বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) আগামী ২৩ ও ২৪ অক্টোবর হাতে-কলমে ড্রোন নির্মাণ কর্মসূচির আয়োজন করতে চলেছে। দু’দিনের এই কর্মশিবির সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে।

এই কর্মশিবিরে মাল্টি-রোটার ড্রোন অ্যাসেম্বলি, ফিক্সড উইং গ্লাইডার মেকিং এবং ড্রোনের প্রকৃত উড়ান সম্পর্কিত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিআইটিএম প্রাঙ্গণেই দু’দিনের এই কর্মশিবিরের আয়োজন করা হচ্ছে।

কর্মশিবিরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জন ছাত্রছাত্রী এই কর্মশিবিরে অংশগ্রহণ করতে পারবে। সামাজিক দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি, যাবতীয় কোভিড-১৯ আদর্শ আচরণ-বিধি মেনে কর্মশিবির আয়োজন করা হচ্ছে। প্রায় দু’বছর পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই কর্মশিবির আয়োজন করা হচ্ছে।