নিষ্পত্তি হল জনস্বার্থ মামলার। কিছুদিন আগেই শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী ১৬ ই নভেম্বর থেকেই রাজ্যে স্কুল খুলবে। সেই মতন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলা নিয়ে নির্দেশিকা জারি করা হয় । স্কুল খোলা হলে করোনা পরিস্থিতি বাড়তে পারে এই নিয়ে কলকাতা হাইকোর্টে এক জনস্বার্থ মামলা করা হয়। বৃহস্পতিবার সেই মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দেন আগামী ১৬ তারিখ থেকেই রাজ্যের স্কুল খোলা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য।

ইতিমধ্যে বিভিন্ন জায়গায় স্কুল খুলে গিয়েছে। সঠিকভাবে করোনার বিধিনিষেধ মেনে স্কুলের পঠন পাঠন করানো ব্যবস্থা করা হয়েছে। স্কুলে অতিরিক্ত ১০ মিনিট রাখা হয়েছে করোনা বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য, এ কথা জানান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

বিভিন্ন সূত্রের দাবি ইতিমধ্যে রাজ্যের প্রায় অনেক স্কুল এই স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। তাই এই জনস্বার্থ মামলার রায়ে দান করতে গিয়ে সব দিক খতিয়ে দেখেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে বলে মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।