মেট্রো রেল যাত্রীদের সুবিধার জন্য সোম থেকে শুক্রবার আপ ও ডাউন মিলিয়ে এবার ২৬৬টি ট্রেনের বদলে ২৭২টি ট্রেন চালাবে। আগামী ১৫ নভেম্বর (সোমবার) থেকে সকাল ৭.৩০ -এর পরিবর্তে ৭.০০ টায় মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ব্যস্ত সময়ে এবং সকালে ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। সকাল ৭.০০ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ-এর মধ্যে প্রথম মেট্রো চলবে। অন্যদিকে, রাত ৯.১৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ৯.৩০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো পাওয়া যাবে।
আগামী ২০ নভেম্বর (শনিবার) থেকে আপ ও ডাউন মিলিয়ে ২১৪টির পরিবর্তে ২২০টি মেট্রো চলবে। এই পরিষেবা শুধুমাত্র শনিবারের জন্যই প্রযোজ্য। শনিবার সকাল এবং ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। শনিবার সকাল ৭.০০ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা মিলবে। অন্যদিকে, রাত ৯.১৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ৯.৩০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে শেষ মেট্রো পরিষেবা মিলবে। রবিবারে মেট্রো পরিষেবায় সময়ের কোনো পরিবর্তন করা হয়নি। এমনকি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও অপরিবর্তিত থাকছে। শুধুমাত্র স্মার্টকার্ডধারীরাই মেট্রোতে যাতায়াত করতে পারবেন। কোনো টোকেন টিকিট দেওয়া হবে না। যাত্রীদের মেট্রো প্রাঙ্গণে সামাজিক দূরত্ব এবং অন্যান্য সমস্ত কোভিড বিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
