ব্যাঙ্ক অফ বরোদা প্রপার্টি এক্সপো অনুষ্ঠিত হলো। ২০ ও ২১ নভেম্বর সল্ট লেক সিটি সেন্টার ওয়ানে। এই এক্সপোতে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছিলেন। সাধারণ মানুষকে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনার জন্য সহজ গৃহঋণের সুযোগ দিচ্ছে তারা।
আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্যাংক অফ বরোদার জোনাল হেড দেবব্রত দাস প্রমুখ।
ফিরহাদ হাকিম বলেন, দু’বছর ধরে হাউসিং সেক্টর খুব সমস্যার সম্মুখীন হয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা যে বিভিন্ন ঋণের ক্ষেত্রে অফার দিচ্ছে তা বাংলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। হাউসিং ইন্ডাস্ট্রি যদি ঠিকঠাক ভাবে এগিয়ে যায় তার সাথে জড়িত অনেক কিছু এগিয়ে যাবে এর ফলে কর্মসংস্থান ঘটবে। ফিরহাদ হাকিম অনুরোধ করেন ব্যাঙ্ক অফ বরোদা যেমনভাবে হাউসিং লোন এর জন্য সবাইকে সাহায্য করছেন তেমন ভাবেই ব্যাটারি চালিত গাড়ির জন্য লোন যাতে দেওয়া হয়।
দেবব্রত দাস বলেন গৃহঋণের ক্ষেত্রে আমরা গ্রাহকদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। বর্তমানে গৃহঋনের হার ৬.৫০%। কলকাতাসহ বর্ধমান, শিলিগুড়ি, গুহাটি সহ বিভিন্ন জায়গায় এই প্রোপার্টি এক্সপো হয়েছে । এই এক্সপো ছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা এর প্রতিটি ব্রাঞ্চে হোম লোনের সুবিধে পাওয়া যাচ্ছে।
এছাড়া তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী
পশ্চিমবঙ্গ সরকার জানুয়ারি ২০২২ পর্যন্ত রেজিস্ট্রেশন এবং স্টাম্প ডিউটির উপর রিবেট ঘোষণা করেছে।
Breaking
City
Current Issue
India
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
ব্যাঙ্ক অফ বরোদা প্রপার্টি এক্সপো
