গত ২০ নভেম্বর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা ৪ কেজি রূপার গহনা সহ একজন ভারতীয় চোরাকারবারীকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত রূপার গহনার মোট মূল্য ১,৮৩,৪০০/- টাকা। চোরাকারবারিরা উক্ত রূপার গহনা গুলি উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ বহিনীর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ওই দিন বিকাল আনুমানিক সোয়া ৩ টে নাগাদ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা একটি টোটো রিকশাকে থামায় যা স্বরূপদা গ্রাম থেকে হাকিমপুর গ্রামের দিকে যেতে দেখে টোটো রিকশার তল্লাশি করে, তল্লাশি চলাকালীন সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা টোটো রিকশার লোহার রডের ভিতর থেকে রূপার গয়না উদ্ধার করে। সেই সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলে । গ্রেফতার হওয়া ব্যক্তির নাম , তবিবার মোল্লা, বয়স ৪৭ বছর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায়, সে বেঁচে থাকার জন্য ছোটখাটো চোরাচালানের কাজ করে। ২০ নভেম্বর সে মনিরুল নামে এক ব্যক্তির কাছ থেকে এই একই জিনিসটি নিয়েছিল। সে বলে যে সে নিজেই এই জিনিসটি তার টোটো রিকশার লোহার রোডের ভিতরে লাগিয়েছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিউটি পয়েন্ট অতিক্রম করার পরই জিনিসগুলি খয়ের কে পৌঁছে দেওয়ার কথা ছিল যার জন্য সে ৫০৯/- টাকা পেত কিন্তু সে হাকিমপুর পার হওয়ার সময় চেকপোস্টে সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তাকে ধরে ফেলে।
আটককৃতকে বাজেয়াপ্ত রূপার অলঙ্কারসহ কাস্টম অফিস তেতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।
জন সম্পর্ক অধিকারী দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার ১১২ ব্যাটালিয়নের জওয়ানদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন যেখানে জওয়ানরা ০৪ কেজি রূপার গহনা সহ ০১ জন ভারতীয় পাচারকারীকে ধরেছে। তিনি বলেছেন যে ডিউটিতে থাকা জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে।
