জাতীয় সড়কের টোল প্লাজাগুলির সমস্ত লেনকে ১৫/১৬ই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ‘‘ফাস্ট্যাগ লেন অফ দ্য ফি প্লাজা’ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর দেশজুড়ে টোল প্লাজা থেকে শুল্ক সংগ্রহের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এ বছর ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন গড়ে ১০৮ কোটি টাকা শুল্ক সংগ্রহ হয়েছে। গত বছর এই সময়কালে শুল্ক সংগ্রহের পরিমাণ ছিল ৮০ কোটি টাকা।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।