গত ১৪ই ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্ত, বর্ডার চৌকি বিস্টগঞ্জের অধীনে, ৮৪ ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স এর জওয়ানরা সীমান্তে বসবাসকারী গরিব লোকদের জন্য একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছিল। বহরমপুর সেক্টরের সীমান্ত এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা শিবিরের আরও উপস্থিত ছিলেন ডাঃ বাসুদেব মন্ডল এবং ডাঃ রামচন্দ্র মুর্মু (তেহট্ট সিভিল হাসপাতাল)।
এই চিকিৎসা শিবির চলাকালীন আশেপাশের বিস্টগঞ্জ , জিতপুর, শেশখালী, খেদরামঠ, বেতাই ইত্যাদি গ্রামের প্রায় ৪৫০ গ্রামবাসী চিকিৎসার জন্য ক্যাম্পে আসেন। এতে নারী-পুরুষের পাশাপাশি শিশুও ছিল। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে সবাইকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্কুল ব্যাগও দেওয়া হয়। এই শিবিরে আশেপাশের গ্রামের প্রধান ও সদস্যরাও উপস্থিত ছিলেন, যারা শিবির সম্পর্কে মানুষকে সচেতন করেছেন।
এলাকার মানুষ শিবিরের খুব প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো শিবির আয়োজনের আহ্বান জানান।
জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, মেডিকেল ক্যাম্পের আয়োজনের জন্য ৮৪ ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের এবং সিভিল ডাক্তারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই ধরনের কর্মসূচী বাহিনীর একটি ভালো ভাবমূর্তি তৈরি করে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তোলে। আগামীতেও সীমান্তবর্তী গ্রামগুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন ।
