কলকাতা পুরসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর তার জন্যই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। কোন রকম ভাবেই অশান্তি ছড়াতে দিতে চায় না প্রশাসন।
বুথ থেকে ২০০ মিটার পর্যন্ত থাকছে ১৪৪ ধারা। এছাড়া প্রত্যেক বুথে থাকছে সিসিটিভি। সেক্টর মোবাইল থাকছে ২৮৬। কিউআরটি ৭৮। স্পেশাল কিউ আর টি ১৮ ।
এছাড়া প্রত্যেক বুথে থাকছে সশস্ত্র বাহিনী। ইতিমধ্যেই নির্বাচন যেখানে হচ্ছে সেই সমস্ত এলাকার মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে ভোট শেষে সেগুলি আবার খোলা হবে।
এছাড়াও চলছে নাকা চেকিং।
