আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বিভিন্ন আকৃতির ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করছেন বলে রিজার্ভ ব্যাঙ্ক জানতে পেরেছে। ব্যাঙ্ক এই মর্মে স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্রের টাঁকশাল থেকে সব ধরণের কয়েন তৈরি করা হয়। কয়েনগুলিতে আর্থিক, সামাজিক অথবা সাংস্কৃতিক বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। যেহেতু কয়েন দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় তাই বাজারে অনেকসময় নানা আকৃতির একই মূল্যমানের কয়েন দেখা যায়। আলাদা আকৃতির হলেও প্রতিটি কয়েনই বৈধ। তাই বিভিন্ন আকৃতির ১০ টাকার কয়েন নির্দ্বিধায় জনসাধারণ ব্যবহার করতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্ককে প্রচুর পরিমাণ কয়েন মজুত রাখার পরামর্শ দিয়েছে এবং ব্যাঙ্কগুলির শাখায় কেউ কয়েন জমা দিতে চাইলে তা নিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।