চৈতালী দেবনাথ
উপকরণ: ময়দা ২০০ গ্রাম, ঘি অথবা রিফাইন তেল ২-৩ চা-চামচ, নুন স্বাদমতো, মাংসের কিমা ২০০ গ্রাম, টক দই ৩ চা-চামচ, বড় পেঁয়াজ ১টা, আদা আন্দাজমতো, রসুন ৩ কোয়া, তেজপাতা ১টা, লঙ্কাগুঁড়ো ২চা চামচ, হলুদগুঁড়ো আধ চা চামচ, গরমমশলা, চিনি, তেল পরিমাণ মতো।
প্রণালী: মাংসের কিমা দিয়ে প্রথমেই পুর তৈরি করে নিন। এর জন্যে কড়াইতে তেল গরম করুন। আদা, পেঁয়াজ, রসুন বাটা তেলে দিন, নাড়াচাড়া করে ভাজুন। লঙ্কাগুঁড়ো, দই, নুন,চিনি, হলুদ ও কিমা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। খুব অল্প জল দেবেন। কিমা সেদ্ধ হয়ে এলে তেজপাতা ও গরমমশলা দিয়ে নামিয়ে নিন। তৈরি হল পুর। অন্য একটি পাত্রে ময়দায় অল্প তেল, সামান্য নুন এবং পরিমাণ মতো জল দিয়ে মেখে রাখুন। এর থেকে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে নিন। এক-একটা বেলে রাখা লুচির মধ্যে কিমার পুর ভরে পুলিপিঠের মতো করে গড়ে রাখুন। একটা ডেচকিতে জল ফুটিয়ে ফুটন্ত জলের মধ্যে মোমোগুলি ছেড়ে ফুটিয়ে জঙ্গ থেকে ছেঁকে তুলে চিলি সস-এর সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে।
