পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং দিল্লিতে রাজ্য হাসপাতাল ও কোভিড কেয়ার কেন্দ্রে ১৪ হাজার ৪০৩ টনেরও বেশি অক্সিজেন ভর্তি ক্রায়োজেনিক ট্যাঙ্ক সরবরাহের জন্য ৮৫৮টি বিশেষ পণ্যবাহী ট্রেন চালিয়েছে উত্তর রেলওয়ে। ভারতীয় রেল মোট লিক্যুইড মেডিকেল অক্সিজেন সরবরাহের মধ্যে প্রায় ৫০ শতাংশ সরবরাহ করেছে।

আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে মাল্টি-ডিসিপ্লিনারি ফ্রেড বিসনেজ ডেভেলপমেন্ট ইউনিট (বিডিইউ) এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উত্তর রেলে ৪৪টি পণ্য পরিবহণের জন্য নতুন করে শেড তৈরি করা হচ্ছে। এতে অতিরিক্ত পণ্য ওঠানো নামানোর ক্ষেত্রে সুবিধাও হবে। বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা কর্মসূচি ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ ক্ষেত্রে সহায়তার জন্য উত্তর রেল গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে রেকর্ড পরিমাণ ২৬ মিলিটন টন খাদ্যশস্য পৌঁছে দিয়েছে। উত্তর রেল ২০২১ সালের এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত এ যাবৎকালে সর্বোচ্চ ৭ হাজার ৬৪ কোটি টাকা আয় করেছে। কিষান রেলের মাধ্যমেও উত্তর রেল বিভিন্ন রাজ্যের শাক-সব্জি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিয়েছে।
সূত্র: পি আই বি