প্রিয়াঙ্কা বিশ্বাস
উপকরণ : মটন ৫০০ গ্রাম, সরষের তেল, সাদা তেল, নুন, চিনি সামান্য, তেজপাতা, গোটা গরম মশালা, পেয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়ো, লংকা গুড়ো, জিরা গুড়ো, নারকেলের দুধ, চালমগজ বাটা, ঘি, কাজুবাদাম বাটা, গোলাপ জল, ডিম সিদ্ধ।
প্রণালী : প্রথমে মটন গরম জল দিয়ে ধুয়ে রাখতে হবে। এই রান্নার বেশির ভাগটাই হবে প্রেসার কুকারে। কুকারে সরষের তেল দিতে হবে, গরম হয়ে এলে তেজপাতা ফোড়ন দিন। এরপর পেয়াজ কুচানো, আন্দাজ মত নুন, সামান্য চিনি দিতে হবে। এরপর একে একে আদা বাটা,রসুন বাটা দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এবার হলুদ গুড়ো, লংকা গুড়ো, জিরা গুড়ো দিন। ভালো করে কষিয়ে তারপর মটন দিয়ে ভাল করে কষিয়ে নিন ১৫-২০ মিনিট। কষানো হলে গরম জল দিয়ে প্রেসার ঢাকনা বন্ধ করে দিতে হবে। ৭-৮টা সিটি দিয়ে নামিয়ে নিন। এবার আর একটি কড়ায় ঘি, সাদা তেল দিন, গরম হয়ে এলে গোটা গরম মশালা ফোরন দিয়ে চারমগজ বাটা, কাজু বাদাম বাটা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ মটনটা দিয়ে নারকেলের দুধ ঢেলে দিন। উপর থেকে গোলাপ জল ছড়িয়ে নামিয়ে নেবেন। এবার ডিম কুচিয়ে পরিবেশন করুন।
(ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত)
