উত্তর ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী গ্রামের শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী চারটি কম্পিউটার উপহার দিয়েছে।

আজকের যুগ কারিগরি শিক্ষার যুগ এবং কারিগরি শিক্ষার জন্য কম্পিউটার জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রেখে, ১০৭ তম ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স উত্তর ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী গ্রাম আন্দুলিয়ার আন্দুলিয়া গ্রামের কমিউনিটি হলে গত ১১ জানুয়ারী ছাত্রদের জন্য ১ টি চার কম্পিউটার-সজ্জিত ল্যাব স্থাপন করে।

এই অনুষ্ঠানে আশারু গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী মুন্ডা এবং অন্যান্য সদস্য এবং আশেপাশের গ্রামের ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন। ১০৭ তম ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার সরস্বতী মুন্ডার কাছে ল্যাবের চাবি হস্তান্তর করেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভবিষ্যতে সীমান্ত এলাকার শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা প্রদান অব্যাহত রাখবে যাতে যুবকরা (ছেলে এবং মেয়েরা) তাদের ভবিষ্যত তৈরি করতে পারে এবং দেশ সেবায় তারা অংশগ্রহণ করতে পারে।

সরস্বতী মুন্ডা এবং উপস্থিত সকলেই বিএসএফ-এর এই প্রশংসনীয় প্রচেষ্টার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রীমতি সরস্বতী মুন্ডা বলেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা সীমান্তবাসীদের সাহায্য করার জন্য প্রস্তুত এবং যুবকদের জন্য যা সম্ভব তা করে চলেছে যাতে তারা সর্বদা জীবনে এগিয়ে যেতে পারে।