আজকের সমাজে প্রতিযোগিতার দৌড়ে আমরা কেউই পিছিয়ে পড়তে চাই না। যখন নিজেরা পিছিয়ে পড়ি তখন আমাদের পরবর্তী প্রজন্মকে সবদিক থেকে ওস্তাদ তৈরি করার নিজেদের মনের ইচ্ছে জোর করে তাদের উপর চাপিয়ে দেই।

আমরা বুঝতে চাই না তাদের মনের অবস্থা। আমরা জানতে চাই না তাদের শারীরিক পরিস্থিতি, তারা কি হতে চায়। আমরা আমাদেরকে গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মের গুরুত্বকে লঘু করে দিচ্ছি। শুভাবরিরর প্রযোজনায় এমনই একটি তথ্যচিত্র “মুখোমুখি”। এটিতে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ, রয়েছেন প্রখ্যাত সাহিত্যিক তাদের মতামত নিয়ে।
আশা করা যায় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এই তথ্যচিত্রটি তাদের “অভিভাবক এবং শিক্ষকদের সাথে আলোচনার” দিনগুলোতে এটি দেখাবেন অবশ্যই।