করোনার দ্বিতীয় ঢেউতে রাজ্যের সংক্রমিত রোগের সংখ্যা দিন দিন বাড়ছে। যাতায়াতের অন্যতম প্রধান ভরসা লোকাল ট্রেন। সংক্রমনের এই ঊর্ধ্বগতি দেখে রাজ্য সরকার লোকাল ট্রেনের চলাচল কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে কড়া বিধি-নিষেধ প্রকাশ করে রাজ্য সরকার। এই বিধিনিষেধের মধ্যে অন্যতম জরুরি পরিষেবা ব্যাংক, যা খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত সোম থেকে শুক্র। রেলের কর্মচারীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। সেই ট্রেনে স্বাস্থ্যকর্মীরা যারা জরুরি অবস্থার সঙ্গে যুক্ত তারাও সেখানে যাত্রা করতে পারবেন বলে জানা গেছে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন করা হয়েছে যে ব্যাংক কর্মীরাও জরুরী পরিষেবা সাথে যুক্ত সেহেতু তাদের যাতায়াতের ব্যবস্থা যাতে ওই ট্রেনে করা যায়। বহু সংখ্যক ব্যাংক কর্মচারী তাদের কর্মস্থলে যাওয়ার জন্য লোকাল ট্রেনের ওপরই ভরসা করে থাকেন।
আইবকের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলেন যে ‘আমরা হাওড়া ও শিয়ালদা সেকশনের ডিভিশনাল মেনেজার কেও এই মর্মে চিঠি দিয়েছি, এবং তাদের তরফ থেকে অতিসত্বর এই বিষয়ে সদুত্তর আমরা আশা করছি’।