ডিজিটাল; ২৭ অক্টোবর: ১৬ ই অক্টোবর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি সাসানী, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে চোরাকারবারীদের বাড়ি থেকে ৪০ টি মোবাইল ফোন আটক করেছে।

জওয়ানরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছিল যে সাসানি গ্রামের দুই সন্দেহভাজনের বাড়িতে পাচারের জন্য কিছু মোবাইল লুকানো আছে। জওয়ানরা গোলাপগঞ্জ পুলিশ চৌকিতেও খবর দেয়। এরপর বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে তাদের বাড়ি থেকে ৪০ টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলোর আনুমানিক মূল্য ৩,৬৫,০০০/- টাকা। জোয়ানরা তৎক্ষণাৎ পাচারকারীদের আটক করে। ধৃত পাচারকারীদের পরিচয়- তফজুল ও ইয়াসিম, মালদার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে, চোরাকারবারীরা স্বীকার করেছে যে তারা এই মোবাইলগুলি মালদহের হাবিবুর এবং রুবেলের কাছ থেকে নিয়েছিল এবং বাংলাদেশের রসুল শেখের কাছে হস্তান্তর করার কথা ছিল।

গ্রেফতার চোরাকারবারী ও বাজেয়াপ্ত মোবাইল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ পোস্ট গোলাবগঞ্জ (থানা কালিয়াচকের অধীনে) এ হস্তান্তর করা হয়েছে।

৭০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছে এবং কেউ কেউ ধরাও পড়ছে, যাদের আইন অনুযায়ী শাস্তি হচ্ছে।