ডিজিটাল; ৭ জুন: স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আইকনিক সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এই সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগ (সিবিআইসি) আগামীকাল (৮ই জুন) এই মাদক নিধন দিবস পালন করবে। দেশের ১৩টি জায়গায় প্রায় ৪২ হাজার কিলোগ্রাম মাদক ধ্বংস করা হবে।

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ভার্চ্যুয়াল পদ্ধতিতে গুয়াহাটি, লক্ষ্ণৌ, মুম্বাই, মুন্দ্রা/কান্ডলা, পাটনা ও শিলিগুড়িতে যে মাদক নষ্ট করার প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে, তা প্রত্যক্ষ করবেন। এই উপলক্ষে তিনি আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেবেন।