দীপাঞ্জন দত্ত, শুভাবরি ওয়েব ডেস্ক,৭জুন, দ:২৪পরগনা:
আজ গোসাবার রাঙাবেলিয়া স্কুল প্রাঙ্গণে স্থানীয় গ্রামবাসীদের থেকে অর্থের বিনিময়ে সংগ্রহ করা হলো প্রচুর পরিমানে বর্জ্য প্লাস্টিক পদার্থ, বোতল, পলিপ্যাক এবং অন্যান্য সামগ্রী।

এই মহৎ উদ্যোগে সঙ্গে ছিল নরেন্দ্রপুর থানা অন্তর্গত বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্কুলের সদস্যরা।
উপস্থিত ছিলেন বারুইপুরের এসপি শ্রীমতী পুষ্পা, এডিশনাল এসপি ইন্দ্রজিৎ বসু, এসডিপিও ক্যানিং দিবাকর দাস, সিআই বিমল মণ্ডল এবং গোসাবা থানার অফিসার-ইন-চার্জ সৌমেন বিশ্বাস।

এই দ্বীপ ও তার পার্শববর্তী অঞ্চল ঝড়ের পরবর্তী কালে ত্রাণসামগ্রীর সাথে প্রচুর প্লাস্টিক ও বজ্র পদার্থও ঢুকে পড়ে। প্লাস্টিক পরিষ্কার করতে বারুইপুর পুলিশ জেলার তরফে শুরু হয়েছিল বড় উদ্যোগ। এই উদ্যোগে এর সাথে হাত মেলায় এ্যাডমিনিসট্রেশন এবং অন্যান্য এন জি ও সংস্থাও।

ছবি: প্রতীকী