শুভাবরি ওয়েব ডেস্ক, ২১ফেব্রুয়ারি, ব্যুরো রিপোর্ট: গোপন সূত্রে খবর পেয়ে গত ১৯ তারিখ রাতে মানিকচক পুলিশ মালদার সেখপুরা ক্রসিং-এ সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে এক রাউন্ড সহ একটি সিঙ্গেল শুটার ফায়ার আর্মস উদ্ধার করেছিল। মালদার কালিয়াচকের সুদর্শন চৌধুরীর (১৯) কাছ থেকে এই আর্মস উদ্ধার করে মানিকচক থানায় (মামলা নং ১০১/২৩, তারিখ ১৯/২/২৩) ভারতীয় দন্ডবিধির 25(1-B)(a) অস্ত্র আইন এর ধারায় কেস নথিভুক্ত করা হয়।
আজ ০৪ দিন পুলিশ কাষ্টডিতে পাবার পর অবৈধ অস্ত্রের সরবরাহের উৎস খুঁজতে জিজ্ঞাসাবাদ চলছে।
