
শুভাবরি ওয়েবডেস্ক,12 মার্চ,কলকাতা: আগামী ২০ মার্চ ২০২০, দমদম, গোরাবাজার- এর মিউনিসিপালিটি অডিটোরিয়াম হলে ‘ARIKP’ রাধানগর গুরুকুলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় জ্যোতিষ ও জ্যোতির্বিজ্ঞানকে ঘিরে এক বিশাল কর্মশালা। প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ওমপ্রকাশ পান্ডে, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (‘ISRO’) প্রাক্তন বিজ্ঞানী, ভারতীয় মহাকাশ গবেষণার প্রতিনিধি হিসেবে (‘NASA’) নাসা-য় নিযুক্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মণ্ডলীর বিশিষ্টজন , ইনস্টিটিউটের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর বিকাশ রাহা, অধ্যাপক শ্রী ভাস্কর সহ ইনস্টিটিউটের আরো প্রথিতযশা অধ্যাপকগণ।
Indian Astrological & Astronomical Workshop 2020 এই কর্মশালা আর পাঁচটা কর্মশালার থেকে আলাদা কোথায় বা এর বিশেষত্ব কি? এই প্রশ্নের উত্তরে জয়েন্ট সেক্রেটারি আচার্য্য বেনীমাধব জানান, কলকাতা তথা ভারতে বহু জ্যোতিষ সমাবেশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে আমরা আমন্ত্রিত হই, বক্তব্যও রাখি। কিন্তু অনুষ্ঠান যেহেতু সম্মেলন তাই জ্যোতিষ বিষয় নিয়ে সেভাবে বলার সময় থাকে না। কিন্তু এটি একটি আদ্যপ্রান্ত কর্মশালা যা আমাদের সমাজকে আরো কয়েক ধাপ এগিয়ে দেবে প্রকৃত জ্যোতিষ চর্চার গুণমান বৃদ্ধিতে। সেইসঙ্গে ইন্ডিয়ান অস্ট্রলজি ও অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী ও জ্যোতিষ প্রেমে বন্ধুদের জন্য অনেক বেশি সহজ সরল ও আকর্ষণীয় হয়ে উঠবে। আগামীতে জ্যোতিষ গবেষণায় সাহায্য করবে।
আচার্য বেনীমাধব আরো বলেন বাংলা তথা ভারতের প্রত্যেক জ্যোতিষী, জ্যোতিষ শিক্ষানবিশ ও জ্যোতিষ প্রেমী মানুষদের এমন ঐতিহাসিক কর্মশালায় অংশগ্রহণ করা উচিত।
এই উৎসবে জ্যোতির্বিজ্ঞান (Astronomy), কৃষ্ণমূর্তি পদ্ধতি (K.P.) জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা ও চিকিৎসা জ্যোতিষের উপর আলোচনা করা হবে। আগ্রহীদের সমস্ত ধরনের প্রশ্ন উত্তরের জন্য তিনি নাম্বার দিয়েছেন- 9735738343. সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে আগ্রহী হওয়া এবং আসন সংখ্যা সীমিত, এর কারণে তিনি সবার কাছে যথাসম্ভব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনের অনুরোধ জানিয়েছেন।

