১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ। মোট ৪৪টি বিধানসভা আসনে মোট ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামীকাল মোট বুথের সংখ্যা ১৫৯৪০, মূল বুথ : ১২৩৬১, অক্সিলারি বুথ: ৩৫৭৯।
মোট ভোটারের সংখ্যা ১১৫৯৪৯৫০( সার্ভিস ভোটার সমেত)
পুরুষ ভোটার: ৫৮৯৫৮৭১
মহিলা ভোটার: ৫৬৯৮৭৮৯
তৃতীয় লিঙ্গের ভোটার: ২৯০
আগামীকাল জেনারেল অবজারভার থাকবেন ৩৫ জন, এক্সপেন্ডিচার অবজারভার ১০, এবং পুলিশ অবজারভার ৯ জন ভোটের কাজে নিযুক্ত থাকবেন।
আগামীকাল নির্বাচনে মোট
কন্ট্রোল ইউনিট ব্যবহার হবে : ২০৬৩১
ব্যালেট ইউনিট থাকবে : ২০৬৩১
ভিভি প্যাড থাকবে: ২০৯৫৪।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
