আগামী ১০ এপ্রিল রাজের চতুর্থ দফা নির্বাচন। এদিন রাজ্যের ৪৪ টি বিধানসভা আসনে নির্বাচন হবে। মোট ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এ ডি আর ৩৭৩ জন প্রার্থী মধ্যে ৩৭২ জন প্রার্থী স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করেছে। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে একজন নির্দল প্রার্থীর হলফনামা কমিশনের ওয়েবসাইটে অসম্পূর্ণ থাকার ফলে বিশ্লেষণ করা হয়নি।
এই দফায় নির্বাচন হবে:
কোচবিহার ( মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ), দক্ষিণ ২৪ পরগনা ( সোনারপুর দক্ষিণ, ভাঙ্গড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ) হাওড়া( বালি, হাওড়া উত্তর, মধ্য হাওড়া, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেরিয়া পূর্ব, ডোমজুড়), হুগলি( উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগর, পান্ডুয়া, সপ্তগ্রাম, চন্ডীতলা), আলিপুরদুয়ার ( কুমারগ্রাম, কালাচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট)।
বিশ্লেষণ অনুসারে :

৩৭২ জন প্রার্থীর মধ্যে ৮১(২২%) জনের বিরুদ্ধে স্বঘোষিত ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ৬৫(১৭%) জনের বিরুদ্ধে স্বঘোষিত গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

৩৭২জন প্রার্থীর মধ্যে ৬৫ (১৭%) জন কোটিপতি।

এই দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৯২.৩৪ লক্ষ টাকা।

৩৭২ জন প্রার্থীর মধ্যে ১৮৬(৫০%) জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী , ১৭৩ (৪৭%) জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি, ৫ জন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে, ২জন নিরক্ষর প্রার্থী, ৬ জন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর।

চতুর্থ দফার নির্বাচনের মহিলা প্রার্থী সংখ্যা ৫০(১৩%) জন।

সূত্র: ADR & West Bengal Election Watch