শুভাবরি ওয়েবডেক্স, ১৪ ফেব্রুয়ারি, কলকাতাঃ প্রথম বছরের প্রভূত সাফল্যের পর ২য় বছর কলকাতাতে উদ্বোধনের অপেক্ষায় ২য় বাংলাদেশ চলচিত্র উৎসব ২০১৯। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টে কলকাতার বিখ্যাত রবীন্দ্রসদনের নন্দন ২ তে উদ্বোধন হতে চলেছে এই উৎসবের। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই উৎসব সম্পর্কে জানালেন কলকাতার বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান। তিনি বলেন ওই দিন উদ্বোধনে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডঃ হাছান মাহমুদ ,রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, চিত্রপরিচালক গৌতম ঘোষ, বাংলাদেশের ১১জনের বিশিষ্ট গুনিজনেরা। এই চলচিত্র উৎসবের আয়োজনে তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার, এবং সহযোগীতায় বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতা।

তৌফিক হাসান বলেন, ” ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি চলবে এই উৎসব। নন্দন ২, ৩ এবং নজরুলতীর্থে প্রেক্ষাগৃহ ২ তে সবমিলিয়ে ২৩ টি ছবি দেখানো হবে”।

এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানের মাধ্যমে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে বলে ওয়াকিবহাল মহলের আশা।

ছবি ও প্রতিবেদন দেবাঞ্জন দাস