শুভাবরি ওয়েবডেক্স, ৮ ফেব্রুয়ারী, কলকাতা: ১৪ ফেব্রুয়ারী যখন ভারত সহ সারা বিশ্ব ভ্যালেনটাইন ডে পালন করবে। পশ্চিমবঙ্গে তখন ৪ নং ওয়ার্ডএর কাউন্সিলর গৌতম হালদার প্রান্তিক মানুষদের জন্য গণ বিবাহের আয়োজন করে চলেছেন গত ৭ বছর ধরে।

আজ কলকাতা প্রেস ক্লাবে মন্ত্রী ডাঃ নির্মল মাঝি, ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি, ফাদার ড. শ্রীকান্ত দাস, মহ. ওয়াজেদ আলি খান, বাসুদেব ভট্টাচার্য কে পাশে বসিয়ে জানালেন অষ্টম বর্ষের গণ বিবাহের কথা। ৬০ থেকে ১৬৪, অর্থাৎ ২০১২ তে ছিল ৬০ জনের গণ বিবাহ। ২০১৯ এ হল সেটা ১৬৪। শুধুমাত্র নৈতিকতাকে সাথী করে অন্যান্য সামাজিক ক্রিয়া কর্মের সাথে একাজেও সফল গৌতম বাবু। তাকে ধন্যবাদের ভাষা শুধুঃ ” সাবাশ গৌতম হালদার”।